দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের মঞ্চে আরেকটি চমক দেখাল সৌদি আরব। শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াই করে ১-১ গোলে ড্র করেছে মধ্যপ্রাচ্যের দলটি। ম্যাচজুড়ে উরুগুয়ের আক্রমণের চাপ সামলেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় সৌদি আরব।
মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে ম্যাচের বড় সময়জুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে।
যদিও ম্যাচের ৪১ মিনিটে গোল হজম করতে হয়েছে লাতিন দেশটিকে। কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। তার হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি লুফে নেন আবদুলেলাহ আল আমরি। কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি। রক্ষণে ভুলের মাশুল দিয়ে ম্যাচে পিছিয়ে যায় উরুগুয়ে।
বলের নিয়ন্ত্রণ আর আক্রমণের পসরা সাজিয়ে বসলেও গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে। তবে দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটের মাথায় ম্যাক্সি আরাউহোর গোলে ম্যাচে ফেরে দক্ষিণ আমেরিকার দলটি। ফেদেরিকো ভিনাসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। তবে তিনি বলটি নিরাপদে সরাতে পারেননি। ফিরতি বলে সুযোগ পান ম্যাক্সি আরাউহো। তিনি কোনো ভুল না করে জোরালো শটে বল জালে পাঠিয়ে উরুগুয়েকে সমতায় ফেরান।
বিশ্বকাপের মঞ্চে সৌদি আরবের চমক দেখানোর ইতিহাস নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তৎকালীন চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে বিস্মিত করেছিল তারা। সেই জয়কে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবেও বিবেচনা করা হয়।
/অ