দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা, আর সেই লড়াইকে ঘিরে শুরু থেকেই সতর্কতার বার্তা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের স্মৃতিও টেনে এনে বলেন, ‘শুরু থেকেই কোনো ঢিলেমির সুযোগ নেই।’
সোমবার সাংবাদিকদের স্কালোনি বলেন, ‘তারা দারুণ দল, সামনে দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। তাদের বিপক্ষে সতর্ক থাকা এবং সম্মান দেখানো প্রয়োজন। তারা ম্যাচ কঠিন করে তুলবে।’
তিনি আরও বলেন, ‘আলজেরিয়ার খেলার ধরন মরক্কোর মতো, যারা শনিবার ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে অনেক সময় আধিপত্য দেখিয়েছিল। আলজেরিয়ার ভালো খেলোয়াড় এবং ভালো কোচ রয়েছে।’
স্কালোনি বলেন, ‘প্রথম ম্যাচ নিয়ে অতিরিক্ত চাপ নেওয়ার কিছু নেই। শেষ বিশ্বকাপ থেকে আমরা জানি প্রথম ম্যাচই সবকিছু নির্ধারণ করে না, যদিও এটি গুরুত্বপূর্ণ। আমাদের মানসিক শান্তি আছে যে টুর্নামেন্ট প্রথম ম্যাচেই শেষ হয়ে যায় না।’
দলের ইনজুরি পরিস্থিতি নিয়ে কোচ জানান, আর্জেন্টিনার স্কোয়াড ফিট রয়েছে। স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠেছেন এবং খেলতে প্রস্তুত। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আঙুলের চোট থেকে ফিরে এসে শুরু একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে।
তবে ডিফেন্ডার নিকোলাস টাগলিয়াফিকোর ক্যালফ ইনজুরির কারণে তার শুরুর একাদশে থাকা এখনো অনিশ্চিত।
অন্যদিকে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি দলকে রক্ষণাত্মক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে।’
৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘আমরা জানি আমরা বর্তমান চ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চাইবে। কাতারের অভিজ্ঞতা আমাদের আছে। যেকোনো দল সমস্যা তৈরি করতে পারে।’
তিনি আরও বলেন, ‘নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে এবং রক্ষণে শৃঙ্খলা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
গ্রুপ জে’তে থাকা আর্জেন্টিনা মঙ্গলবার কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে। এই গ্রুপে আরও রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান।
/অ