দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের বিপক্ষে পিছিয়ে পড়ার পর অবশেষে সমতায় ফিরেছে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে ম্যাক্সি আরাউহোর গোলে ম্যাচ ১-১ সমতা ফেরায় দক্ষিণ আমেরিকার দলটি।
মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত ম্যাচে গোলের জন্য একের পর এক আক্রমণ চালাচ্ছিল উরুগুয়ে। শেষ পর্যন্ত সেই চাপের ফল আসে ম্যাচের ৭৯ মিনিটের মাথায়।
ফেদেরিকো ভিনাসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। তবে তিনি বলটি নিরাপদে সরাতে পারেননি। ফিরতি বলে সুযোগ পান ম্যাক্সি আরাউহো। তিনি কোনো ভুল না করে জোরালো শটে বল জালে পাঠিয়ে উরুগুয়েকে সমতায় ফেরান।
গোলের আগে থেকেই আক্রমণে আধিপত্য দেখাচ্ছিল উরুগুয়ে। একের পর এক সুযোগ তৈরি করলেও সৌদি রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তারা সফল হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত আরাউহোর গোলে কাঙ্ক্ষিত সমতা পায় উরুগুয়ে।
/অ