দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে প্রথমার্ধে শক্তিশালী স্পেনকে গোলশূন্য অবস্থায় আটকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। সোমবার (১৫ জুন) আটলান্টা স্টেডিয়ামে প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ছিল ০-০।
ম্যাচের আগে স্পেনের সহজ জয়ের পূর্বাভাস থাকলেও মাঠের চিত্র ছিল ভিন্ন। দুর্দান্ত রক্ষণভাগ ও অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার নৈপুণ্যে স্প্যানিশদের একের পর এক আক্রমণ প্রতিহত করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গড় বয়সের শুরুর একাদশ নিয়ে মাঠে নামা কেপ ভার্দে প্রথমার্ধে রক্ষণে গড়ে তোলে শক্ত এক প্রাচীর। দানি ওলমো ও পেদ্রিদের নেতৃত্বে স্পেন একাধিক আক্রমণ শানালেও তা বারবার ব্যর্থ হয়ে ফিরে আসে।
যেসব আক্রমণ রক্ষণভাগ ভেদ করতে পেরেছে, সেগুলোও দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।
এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধেও কেপ ভার্দে তাদের এই দৃঢ়তা ধরে রাখতে পারে কি না, নাকি বেঞ্চে থাকা লামিন ইয়ামালকে নামিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় স্পেন।
এমএস/