দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে বেঞ্চে রেখে মাঠে নামানোর পরিকল্পনা করছে কোচ লুইস দে লা ফুয়েন্তের দল।
দীর্ঘদিন চোটে ভোগার পর দলে ফিরলেও ইয়ামালকে শুরু থেকেই খেলানোর ঝুঁকি নিতে চাইছে না স্পেন শিবির। একই সিদ্ধান্ত প্রযোজ্য দুই ফরোয়ার্ড নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজের ক্ষেত্রেও।
গত এপ্রিলের পর থেকে কুঁচকি ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন ইয়ামাল। চোট কাটিয়ে তিনি দলে ফিরলেও তার ফিটনেস নিয়ে এখন আর কোনো সংশয় নেই বলে জানিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে।
তিনি বলেন, ‘ভালো খবর হলো লামিন খুবই ফিট। সে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করছে এবং ভালো অবস্থায় আছে। সে খুব ভালোভাবে অনুশীলন করছে, তার সতীর্থদের মতোই, যাদের কেউ কেউ চোট থেকে ফিরেছে। সবাই খেলতে প্রস্তুত, তবে শুরু থেকে নয়।’
কোচ আরও জানান, ম্যাচের পরিস্থিতি বুঝেই ইয়ামালকে মাঠে নামানো হবে। অর্থাৎ প্রয়োজন হলে দ্বিতীয়ার্ধে তার অভিষেক হতে পারে।
স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে নবাগত কেপ ভার্দের বিপক্ষে। আটলান্টায় বাংলাদেশ সময় সোমবার রাত ১০টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এমএস/