দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। ভিসা জটিলতা ও নিরাপত্তা শঙ্কা কাটিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পা রাখল এশিয়ার এই দলটি।
আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে দলটির যাত্রা নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। পরিস্থিতি সামাল দিতে ইরান আগে থেকেই তাদের ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেয়। শর্ত অনুযায়ী, দলটি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলে আবার সেখানেই ফিরে যাবে।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১৬ জুন সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। মেক্সিকোর তিজুয়ানা থেকে সড়কপথে লস অ্যাঞ্জেলেসে পৌঁছে ম্যাচের প্রস্তুতি নেয় দলটি।
ইরানের স্ট্রাইকার মেহেদী তারেমি এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উত্তেজনা ফুটবলের আনন্দকে ক্ষুণ্ণ করছে। তিনি বলেন, ফিফা আরও ভালো ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারত। ভবিষ্যতে এমন আয়োজন আরও সমন্বিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
চলমান উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ইরান দল মাঠে নেমে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে, যেখানে ফুটবলের পাশাপাশি রাজনীতির প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছে।
এমএস/