দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার স্পেন প্রথম ম্যাচে মুখোমুখি হবে নবাগত কেপ ভার্দের। ম্যাচের আগে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছে না লা রোজাবাহিনী। বরং কেপ ভার্দেকে ‘খুব সুসংগঠিত’ দল হিসেবে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি এখনও কেপ ভার্দের খেলা না দেখে থাকেন, তাহলে এবার দেখতে পারবেন। কৌশলগতভাবে তারা খুব সুসংগঠিত একটি দল। তারা এসব বিষয় অনেক ভালোভাবে আয়ত্ত করেছে।’
তিনি আরও বলেন, ‘শারীরিক সক্ষমতার দিক থেকেও তাদের খেলোয়াড়রা বেশ শক্তিশালী। তারা খুব দ্রুতগতির ফুটবল খেলতে পারে এবং তারাই ক্যামেরুনকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।’
কেপ ভার্দের চমক দেখানোর সামর্থ্য রয়েছে বলেও মন্তব্য করেন স্পেনের এই কোচ।
দে লা ফুয়েন্তে বলেন, ‘এই বিশ্বকাপে যে দলগুলো চমক দেখাতে পারে, তাদের মধ্যে কেপ ভার্দেও একটি। আমাদের সেরাটা দিতে হবে। জিতলেও এটি কঠিন লড়াই হবে। তখন সবাই বুঝতে পারবে তারা কী করতে সক্ষম।’
বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে স্পেনের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।
এমএস/