দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত স্পেনকে প্রথমার্ধে গোলশূন্য রেখেছে টুর্নামেন্টের নবাগত কেপ ভার্দে। গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত কিছু সেভে বারবার হতাশ হয়েছে স্প্যানিশরা।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ‘এইচ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে ০-০ সমতায় রয়েছে দুই দল।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। ১৫তম মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রির নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।
এরপরও একের পর এক আক্রমণ চালায় স্পেন। তবে কেপ ভার্দের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা।
৩৮তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি তৈরি করে স্পেন। ডানপ্রান্ত থেকে মার্ক কুকুরেলার হেড পাস পেয়ে ফেরান তোরেসের শট লাগে গোলবারে। ফিরতি বলে মিকেল ওয়ারজাবালের হেডও অসাধারণ ফিঙ্গারটিপস সেভে রুখে দেন ভোজিনহা।
দুই মিনিট পর পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। তবে আক্রমণভাগে সমন্বয়ের অভাবে সম্ভাবনাময় মুহূর্তটি নষ্ট হয়, এরই মধ্যে নিজেদের গুছিয়ে নেয় স্পেনের রক্ষণভাগ।
৪৩তম মিনিটে আবারও পেদ্রির ডিফেন্সভেদী প্রচেষ্টা ঠেকিয়ে দেন ভোজিনহা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটেও নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে স্পেনকে হতাশ করেন তিনি। ফলে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।
জে আই