দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হেক্সা মিশনের প্রত্যাশায় ঝালকাঠির রাজাপুরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও পদযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা মোটরসাইকেল ও পায়ে হেঁটে রাজাপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও স্লোগানে মুখরিত হয়ে র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। এতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালিতে অংশ নেওয়া সমর্থক হিমেল বলেন, ‘আমরা ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। দীর্ঘ ২৪ বছর ধরে ব্রাজিল বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় রয়েছে। আমরা বিশ্বাস করি, এবার ব্রাজিল হেক্সা মিশন সম্পন্ন করবে।’
আরেক সমর্থক বিসুদেব বলেন, ‘ব্রাজিলকে নিয়ে নানা সমালোচনা থাকলেও আমরা বিশ্বাস করি, বিশ্বের অন্যতম সফল এই দল আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আজকের এই আনন্দ র্যালিতে সব বয়সী সমর্থকদের অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে।’
অংশগ্রহণকারীরা ব্রাজিলের জার্সি পরে ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন। সমর্থকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপকে ঘিরে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এমএম/