দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার একাদশের বাইরে থাকা সিদ্ধান্ত।
স্বাগতিকদের উদ্বোধনী ম্যাচে গোলবার সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে রাউল রানহেলকে। মেক্সিকান ক্লাব গুয়াদালাহারায় খেলা ২৬ বছর বয়সী এই গোলরক্ষকের জাতীয় দলের জার্সিতে এটি ১৫তম ম্যাচ।
মেক্সিকোর কোচ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, অভিজ্ঞ ওচোয়াকে বাইরে রেখেই তিনি দল সাজাবেন। ম্যাচের দিন সেই সিদ্ধান্তই বাস্তব রূপ নেয়। অভিজ্ঞতার চেয়ে তারুণ্য ও নতুন সমন্বয়কে গুরুত্ব দিয়ে শুরুর একাদশ গঠন করা হয়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। প্রচলিত চার ডিফেন্ডারের বদলে তিন ডিফেন্ডার ও দুই ফুলব্যাক নিয়ে নতুন রক্ষণভাগ সাজিয়েছেন দলটির কোচ।
মেক্সিকো একাদশ
রাঙ্গেল, রেয়েস, মোনতেস, ভাসকেজ, গালার্দো, গুতিরেজ, ফিদালগো, লিরা, আলভারাদো, জিমেনেজ, কুইনোনেস।
দক্ষিণ আফ্রিকা একাদশ
উইলিয়ামস, মুদাউ, সিবিসি, এমবোকাজি, ওকোন, মোদিবা, এডামস, সিথোলে, মোকোয়েনা, ফোস্টার, রায়নেরস।
/অ