• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

ম্যারাডোনার ‘হাত দিয়ে’ গোল করা মাঠেই পর্দা উঠল বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক
  ১২ জুন ২০২৬, ০০:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত একটায় একই ভেন্যুতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে তিনটি ভিন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা প্রথম স্টেডিয়াম হিসেবে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভেন্যুটি।

আর্জেন্টিনার সংবাদপত্র ক্লারিন-এর বরাতে এমন খবর প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো।

ফুটবল ইতিহাসে এস্তাদিও আজতেকার নাম উচ্চারিত হয় অসংখ্য স্মরণীয় ঘটনার সঙ্গে। বিশেষ তাৎপর্যপূর্ণ হলো, ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনা—দুজনই নিজেদের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ জয় করেছেন এই মাঠকে কেন্দ্র করে।

১৯৭০ বিশ্বকাপে পেলের নেতৃত্বে ব্রাজিলের তৃতীয় শিরোপা জয়ের সাক্ষী ছিল আজতেকা। আর ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার জাদুকরী পারফরম্যান্স ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে এই ভেন্যুর সঙ্গে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং কয়েক মিনিট পর করা অবিশ্বাস্য একক প্রচেষ্টার গোল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর মধ্যে অন্যতম।

ম্যাচের ৫৫তম মিনিটে গোলশূন্য অবস্থায় ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের দখল নিতে গিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে যাওয়া সেই গোল পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়।

এরপর তিনি মাঝমাঠ থেকে বল নিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে যে গোলটি করেন, সেটি এখনো বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত। সেই ম্যাচ জিতে সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন

যেমন হলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের বহু ঐতিহাসিক ম্যাচ আয়োজন করেছে এস্তাদিও আজতেকা। এবার ২০২৬ বিশ্বকাপে ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপ আয়োজনের অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে মেক্সিকো সিটির এই কিংবদন্তি ভেন্যু।

/অ

  • ফিফা বিশ্বকাপ
  • ফুটবল
  • ম্যারাডোনা
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার একাদশ
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার একাদশ
যেমন হলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
যেমন হলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের
পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের
বাংলাদেশিদের ফিফা বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাল মার্কিন দূতাবাস
বাংলাদেশিদের ফিফা বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাল মার্কিন দূতাবাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।