দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্প্যানিশ গণমাধ্যমগুলো আগেই জানিয়েছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। শেষ পর্যন্ত সেটিই হলো, ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে নেইমার যোগ দিয়েছেন সৌদির ক্লাবে।
মঙ্গলবার দিবভর চুক্তি নিয়ে চলেছে দর কষাকষি। শেষ পর্যন্ত রাতে সৌদি প্রো লিগের দল আল-হিলাল নেইমারের চুক্তির সব শর্ত মেনে নিয়ে তাদের টুইটারে নেইমারের যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করে।
চুক্তি সম্পন্ন করে ভিডিও বার্তায় নেইমার বলেছেন, 'আমি এখানে সৌদি আরবিয়া, আমি হিলালি।'
যদিও আল হিলাল এখনও চুক্তির বিস্তারিত বিষয়গুলো প্রকাশ করেনি। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছেন নেইমার। এদিকে ফুটমেরকাতো নামের একটি অনলাইন পোর্টাল খবর দিয়েছে, নেইমারকে ২ বছরে ৩২ কোটি ইউরো দেবে তারা।
এছাড়াও বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে নেইমারের চুক্তিতে রয়েছে, বিয়ে না করেই প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দিকে সঙ্গে রাখতে পারবেন। যদিও সৌদি আরবের আইন অনুযায়ী বিয়ে করা ছাড়া কোনও যুগল একসঙ্গে থাকতে পারবে না।
যদিও এর আগে আল নাসরে নাম লেখানো পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন।
ফরাসি ক্লাব পিএসজিতে বার্ষিক ২৫ মিলিয়ন ইউরো আয় করতেন নেইমার। যা সৌদির ক্লাবে এসে দাঁড়িয়েছে ছয় গুণে।
উল্লেখ্য, ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান এই পোস্টারবয় পিএসজির হয়ে ছয় বছরে পাঁচটি লিগ ওয়ানসহ ১৩টি ট্রফি জেতেন। শুধু জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ।
এমআর/