দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক মাস আগে বাবা হয়েছিলেন ব্রাজিল এবং আল হিলালের ফরোয়ার্ড নেইমার। তবে সময়টা ভালো যাচ্ছে না এই সুপারস্টারের। চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন লম্বা সময়ের জন্য। এবার যোগ হলো তার মেয়েকে চুরির চেষ্টার মতো ভয়ানক ঘটনাও।
৭ নভেম্বর মঙ্গলবার সাও পাওলো রাজ্যের কোটিয়াতে নেইমারের নবজাতক কন্যা মাইভের মা ব্রুনা বিয়ানকার্ডির বাড়িতে অপরাধী চক্রের দ্বারা আক্রমণ এবং ডাকাতি হয়েছিল৷
স্প্যানিশ গণমাধ্যম মারকা জানিয়েছে, ডাকাতির সময় ব্রুনার বাবা-মা ঘটনাস্থলে ছিলেন এবং তাদের বেঁধে রাখা হয়েছিল। তবে তাদের কোনও ক্ষতি করেনি ডাকাত দল।
মিউনিসিপ্যাল সিভিল গার্ডের (জিসিএম) দেওয়া ভাষ্যমতে, সন্দেহভাজনদের মধ্যে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি একই এলাকার বাসিন্দা। যিনি ওই বাড়িতে আসা যাওয়া করতেন এবং অন্য অপরাধীদের প্রবেশের পথ দেখিয়ে দেবে।
সন্দেহভাজনদের মধ্যে দুজন সশস্ত্র ছিলেন, তারা নেইমারের মেয়ে এবং বান্ধবি ব্রুনাকে খুঁজছিলেন। অবশ্য হামলার সময় দুজনেই বাসায় ছিলেন না।
বাড়িতে এমন পরিস্থিতি ঘটতে দেখে প্রতিবেশীরা পুলিশ কর্তৃপক্ষকে ফোন করেন। তারা দ্রুত বাড়িটি ঘেরাও করে এবং একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা বিলাসবহুল হ্যান্ড ব্যাগ, ঘড়ি ও গয়না নিয়ে পালিয়ে যায়। যদিও নেইমার এখনও এই ঘটনার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও বিবৃতি দেয়নি।
এমআর/এও