দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের অন্যতম আলোচিত তরুণ তারকা স্পেনের ফরোয়ার্ড লামিনে ইয়ামাল নিজের ফুটবল-জীবনের অনুপ্রেরণা ও সর্বকালের সেরা ফুটবলার নিয়ে খোলামেলা কথা বলেছেন। স্প্যানিশ গণমাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী বার্সেলোনা তারকা জানিয়েছেন, তার ব্যক্তিগত আদর্শ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার হলেও সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তিনি লিওনেল মেসিকেই মনে করেন। খবর গ্লোবোর।
ইয়ামাল বলেন, ‘প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে যে, সে সর্বকালের সেরা। এ নিয়ে কারও যদি সন্দেহ থাকে, তাহলে সেটা শুধু সন্দেহ করার জন্যই। এ বিষয়ে আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।’
বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের সঙ্গে তার তুলনা করা হলেও ব্যক্তিগত প্রতিযোগিতাকে গুরুত্ব দিতে চান না ইয়ামাল। তার মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘মেসি গোল করল, এমবাপ্পে গোল করল আর আমি করলাম না—এসব নিয়ে আমার কোনো আসক্তি নেই। আমি খেলাটা উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনাল থেকে বিদায় নিতে চাই না।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর স্পেনের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী রোববার আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচে দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে দেখা হচ্ছে ইয়ামালকে।
সম্প্রতি চোট থেকে সেরে ওঠা এই তরুণ ফরোয়ার্ড অবশ্য স্বীকার করেছেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। তাই সৌদি আরবের বিপক্ষে ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলা তার পক্ষে সম্ভব হবে না।
এমএস/