দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর বিশ্বকাপ অধিনায়ক ও প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। তবে তিনি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, শুরু থেকেই বিচার প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন এবং আদালতে নিজের অবস্থান তুলে ধরার সুযোগকে স্বাগত জানাচ্ছেন।
শুক্রবার (১৯ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের জন্য মরক্কো দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হাকিমির।
ফরাসি গণমাধ্যম জানিয়েছে, তাকে ফৌজদারি আদালতে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে ভার্সাই আপিল আদালত। এর ফলে ভবিষ্যতে তাকে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকিমি লিখেছেন, ‘আজ এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়। আমার পরিবার, আমার জীবন এবং সবচেয়ে বড় কথা, সত্যকে উপেক্ষা করে তা করা হচ্ছে। অনেক সময় মনে হয়, আমি যেন খুব সহজ একটি লক্ষ্যবস্তু হয়ে গেছি।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমি এই বিচারের অপেক্ষায় ছিলাম। এখন আমি সেই সুযোগের অপেক্ষায় আছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারব।’
২০২৩ সালে এক নারীর অভিযোগের ভিত্তিতে প্যারিসের নানতের প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করে। ওই ২৪ বছর বয়সী নারী অভিযোগ করেন, প্যারিসের উপকণ্ঠে হাকিমির বাসভবনে তাকে ধর্ষণ করা হয়েছিল।
তদন্তের অংশ হিসেবে ২০২৩ সালের মার্চে হাকিমির বিরুদ্ধে প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগ গঠন করা হয়।
বিশ্বসেরা রাইট-ব্যাকদের একজন হিসেবে বিবেচিত হাকিমি শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
তবে বিচার কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এছাড়া ভার্সাই আপিল আদালত ও হাকিমির আইনজীবীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/