দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে দামাককে ৪-১ ব্যবধানে উড়িয়ে শিরোপা নিশ্চিত করেছে আল-নাসর। এর মধ্য দিয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মতো বড় কোনো ট্রফির দেখা পেল রিয়াদভিত্তিক ক্লাবটি।
ম্যাচে জয়ের জন্য মাঠে নেমেই শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল-নাসর। সাদিও মানে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। পরে কিংসলে কোম্যান ব্যবধান দ্বিগুণ করেন।
দামাক পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রাখে আল-নাসর। ৬৩তম মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন রোনালদো। এরপর আরও একটি সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি, নিশ্চিত করেন দলের বড় জয়।
এই জয়ের মাধ্যমে লিগ শিরোপা নিশ্চিত করে আল-নাসর, যেখানে ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকে। রানার্সআপ আল-হিলাল শেষ করে ৮৪ পয়েন্টে।
রোনালদোর এই দুই গোল মৌসুমে তার গোলসংখ্যা আরও বাড়িয়ে দেয় এবং আল-নাসরের দীর্ঘ শিরোপা খরা কাটাতে বড় ভূমিকা রাখে।
এমএস/