দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ‘কে’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। মায়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।
সমালোচনার জবাব দিয়ে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকেই আক্রমণভাগের মূল ভরসা রেখেছেন মার্তিনেজ।
উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ের পরও একাদশে একটি পরিবর্তন এনেছেন পর্তুগিজ কোচ। মাঝমাঠে তরুণ জোয়াও নেভেসের জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ রুবেন নেভেস।
আক্রমণভাগে রোনালদোর সঙ্গে থাকছেন জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস ও পেদ্রো নেতো। রক্ষণে নেতৃত্ব দেবেন রুবেন দিয়াজ। অন্যদিকে বার্নার্দো সিলভা ও রাফায়েল লিয়াও শুরু করছেন বেঞ্চ থেকে।
পর্তুগালের শুরুর একাদশ:
দিওগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াজ, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, রুবেন নেভেস, ভিতিনহা, পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স ও ক্রিশ্চিয়ানো রোনালদো।