• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

অভিজ্ঞদের বাদ দিয়েই ইল্যাংন্ড বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  ২২ মে ২০২৬, ১৭:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে চমক জাগানো দল ঘোষণা করেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। ২৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি বেশ কয়েকজন পরিচিত তারকার। বাদ পড়েছেন, ফিল ফোডেন, কোল পালমার ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো তারকারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুধু তারাই নন, দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার, মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টন, মর্গান গিবস-হোয়াইট এবং লেফট-ব্যাক লুক শও জায়গা পাননি বিশ্বকাপ দলে। দল ঘোষণার পর কোচ থমাস টুখেল স্বীকার করেছেন, তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

টুখেল বলেন, ‘গত তিন দিনে অনেক ফোনকল করতে হয়েছে। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন স্বস্তিও লাগছে, আবার রোমাঞ্চও কাজ করছে। একবার সিদ্ধান্ত হয়ে গেলে সব পরিষ্কার হয়ে যায়। দলের সঙ্গে বিমানে উঠতে আর তর সইছে না। কঠিন সিদ্ধান্ত নিতে আমি পছন্দ করি, কারণ শেষ পর্যন্ত সেটাই দলকে আলাদা ধার এনে দেয়।’

এদিকে দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ম্যাগুয়ার। তিনি জানান, বিশ্বকাপের মতো আসরে সুযোগ না পেয়ে তিনি ‘হতবাক ও ভীষণ কষ্ট পেয়েছেন’। জানা গেছে, বৃহস্পতিবারই খেলোয়াড়দের নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন টুখেল। তবে সবচেয়ে আলোচিত অনুপস্থিতি ফোডেন ও পালমারের। ম্যানচেস্টার সিটির হয়ে ফোডেন এবং চেলসির হয়ে পালমার এবারের মৌসুমে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। পাশাপাশি তাদের পজিশনে প্রতিযোগিতাও ছিল বেশ তীব্র।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বাদ পড়াও বেশ বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। যদিও গত গ্রীষ্মের পর থেকে জাতীয় দলের হয়ে আর ম্যাচ না খেলায় তার বাদ পড়ার সম্ভাবনা আগেই অনুমান করা হচ্ছিল। দলে ফিরেছেন ওলি ওয়াটকিন্স ও ইভান টনি। তারা অধিনায়ক হ্যারি কেইনের ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে থাকবেন। ইউরো ২০২৪-এও একই ভূমিকায় ছিলেন এই দুজন। অ্যাস্টন ভিলার হয়ে মার্চের আন্তর্জাতিক বিরতির পর থেকে ১০ গোল করেছেন ওয়াটকিন্স। অন্যদিকে সৌদি ক্লাব আল আহলির হয়ে দুর্দান্ত গোল করার সুবাদে দলে ফিরেছেন টনি। টুখেলের অধীনে এখন পর্যন্ত মাত্র একবার ডাক পেয়েছিলেন তিনি। গত জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নেমেছিলেন এই ফরোয়ার্ড। চোট থাকা সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন টিনো লিভরামেন্টো। উরুর চোটে গত এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। একইভাবে চোয়ালে চোট পেয়েও দলে আছেন ডিজেড স্পেন্স। বিশ্বকাপে গ্রুপ ‘এল’-এ খেলবে ইংল্যান্ড। ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২৩ জুন গানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে তারা। ইংল্যান্ডের বিশ্বকাপ দল-

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড।

ডিফেন্ডার: রিস জেমস, এজরি কোনসা, জারেল কোয়ানসাহ, জন স্টোনস, মার্ক গেহি, ড্যান বার্ন, নিকো ও’রেইলি, ডিজেড স্পেন্স, টিনো লিভরামেন্টো।

আরও পড়ুন

বিশ্বকাপের দল ঘোষণা করলেন নরওয়ের রাজা, আছেন হলান্ড-ওডেগার্ডরা

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

মিডফিল্ডার: ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনু, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে।

ফরোয়ার্ড: হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে।

এমএম/কেএম

  • বিশ্বকাপ ক্রিকেট
  • ইল্যাংন্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।