দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, তার ফুটবল ক্যারিয়ার এখনও শেষ হয়নি; বরং ২০৩০ বিশ্বকাপেও খেলার ইচ্ছা রয়েছে তার।
সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, তিনি এখনও মানসিক ও শারীরিকভাবে খেলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। বর্তমান ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে পারলে আরও কয়েক বছর আন্তর্জাতিক ফুটবলে খেলার সম্ভাবনা দেখছেন তিনি।
বিশ্বকাপ জয়ের লক্ষ্যকে সামনে রেখেই ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চান রোনালদো। বর্ণাঢ্য ক্যারিয়ারে বহু শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনও অধরা রয়ে গেছে তার।
২০২২ সালের কাতার বিশ্বকাপকে অনেকেই তার শেষ আসর হিসেবে দেখলেও সেই ধারণা বদলেছে। ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে, পাশাপাশি ভবিষ্যতেও খেলার সম্ভাবনা খোলা রাখছেন তিনি।
নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, শরীর সাড়া দিলে তিনি আরও দীর্ঘ সময় খেলতে পারেন।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ ‘কে’-তে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।
এমএস/