দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চ্যাম্পিয়নস লিগে আবারও বার্সেলোনার বাধা হয়ে দাঁড়াল আতলেতিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হারিয়ে ৯ বছর পর সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাবটি।
মঙ্গলবার মাদ্রিদে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে বার্সেলোনা ২-১ গোলে জিতলেও প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয় হান্সি ফ্লিকের দলকে।
ম্যাচের শুরুতেই লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। চতুর্থ মিনিটে ইয়ামালের গোলে এগিয়ে যাওয়ার পর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন তখন ২-২।
তবে ৩১ মিনিটে আদেমোলা লুকমানের গোল ম্যাচে ফেরায় আতলেতিকোকে এবং শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে নির্ধারক।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি। ৫৫ মিনিটে তোরেসের একটি গোল ভিএআরে অফসাইড ধরা পড়ে বাতিল হয়। পরে রবার্ট লেভানডফস্কি ও মার্কাস রাশফোর্ডকে নামিয়েও সমতা ফেরাতে ব্যর্থ হয় কাতালানরা।
ম্যাচের ৭৮ মিনিটে আলেক্সান্ডার সরলথকে ফাউল করে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। এরপর দশজন নিয়ে বাকি সময় খেলতে হয় বার্সেলোনাকে।
শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আতলেতিকো মাদ্রিদ। ২০১৪ ও ২০১৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারাল দলটি।
এমএস/