• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

জানসেনের বিধ্বংসী ফিফটিতে লড়াকু পুঁজি প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক
  ০৪ মার্চ ২০২৬, ২২:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের চাপ, গ্যালারিভর্তি দর্শক আর কলকাতার ইডেন গার্ডেন্স– সব মিলিয়ে শুরুটা যেন দুঃস্বপ্নই ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ে টপ অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো, দ্রুতই চাপে পড়ে যায় প্রোটিয়ারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কিন্তু ঠিক সেই মুহূর্তেই আবির্ভাব মার্কো জানসেনের। এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই অলরাউন্ডার। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলের হাল ধরেন তিনি, বুদ্ধিদীপ্ত শট নির্বাচনে ও সাহসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে গতি ফেরান।

জানসেনের এই বীরত্বগাথা ইনিংসেই ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা, হতাশা বদলে যায় আশায়। সেমিফাইনালের উত্তাপে তার ব্যাটই হয়ে ওঠে প্রোটিয়াদের সবচেয়ে বড় ভরসা।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এখন নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ১৭০ রান।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে কিউই বোলাররা। দলীয় ১২ রানের মধ্যেই বিদায় নেন ইনফর্ম ওপেনার কুইন্টন ডি কক (১০) এবং রায়ান রিকেলটন (০)। প্রাথমিক ধাক্কা সামলাতে এসে হাত খুলতে ব্যর্থ হন অধিনায়ক এইডেন মার্করামও; ১৮ রান করে তিনিও সাজঘরের পথ ধরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময় ৭৭ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা। কিলারের তকমা পাওয়া ডেভিড মিলারও মাত্র ৬ রান করে ফিরে গেলে গ্যালারিতে প্রোটিয়া সমর্থকদের মধ্যে স্তব্ধতা নেমে আসে।

দল যখন একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন ত্রিস্তান স্টাবস ও মার্কো জানসেন। ষষ্ঠ উইকেটে এই দুজন মিলে মাত্র ৪৮ বলে ৭৩ রানের এক মহামূল্যবান জুটি গড়েন। স্টাবস ২৪ বলে ২৯ রানের ধীরস্থির ইনিংস খেলে আউট হলেও অন্য প্রান্তে রুদ্রমূর্তি ধারণ করেন জানসেন। জানসেনের হার না মানা ব্যাটিংয়েই মূলত লড়াই করার মতো পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন

ফাইনাল মিস বার্সেলোনার, ফাইনালে অ্যাতলেটিকো

ইনিংসের শেষ দিকে কিউই বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়েছেন মার্কো জানসেন। মাত্র ২৭ বলে ৫টি বিশাল ছক্কার সাহায্যে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন এই দীর্ঘদেহী অলরাউন্ডার। তার ইনিংসে ছিল ২টি চার ও ৫টি চোখধাঁধানো ছক্কা।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ম্যাট হেনরি, কোলে ম্যাককনচি এবং রাচিন রবীন্দ্র। তারা প্রত্যেকেই ২’টি করে উইকেট শিকার করেন।

জে আই

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত
বিশ্বকাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত
ভারতকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
ভারতকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।