• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

আসিফ নজরুলের নির্দেশেই ভারত যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

দেশ টিভি ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত না যাওয়ার সিদ্ধান্ত তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশেই নেওয়া হয়েছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়ার কথা জানানো হয়েছিল এবং বিসিবি সেই সরকারি নির্দেশনা মেনেই দল ভারতে পাঠায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) একেএম ওয়ালিউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যায়নি বাংলাদেশ। সে সময় সিদ্ধান্তটির যৌক্তিকতা ও যথার্থতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। পরে কয়েকজন ক্রিকেটার ও কোচ জানান, বিশ্বকাপ খেলার জন্য ক্রিকেটাররা প্রস্তুত ছিলেন। তবে সরকার ও বিসিবির সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত দল ভারতে যায়নি।

তখন দেশ পরিচালনায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার। ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে ছিলেন আসিফ নজরুল এবং বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হলে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। আজ বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

তদন্ত কমিটির অন্যতম সদস্য একেএম ওয়ালিউল্লাহ বলেন, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবিতে চিঠি পাঠিয়ে ভারত না যাওয়ার কথা জানানো হয়েছিল। সে সময় আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকায় সেটি তাঁর নির্দেশ হিসেবেই পরিগণিত হবে। বিসিবির তৎকালীন কমিটি সেই নির্দেশনা মেনেই বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

তদন্ত কমিটি প্রতিবেদনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নাম উল্লেখ করলেও সরাসরি কাউকে দোষী সাব্যস্ত করার বিষয়ে সতর্ক ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির সদস্যরা জানান, তাঁরা বিভিন্ন ক্রিকেটার, বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল এবং কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। তবে তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তদন্ত কমিটি জানায়, তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেনি। তবে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত ছিলেন।

কমিটির সদস্যরা বলেন, বিভিন্ন যুক্তি বিবেচনায় বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি সঠিক হয়নি বলেও মত দিয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির মতে, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার নির্দেশেই বিসিবিকে চিঠি দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত থাকার কথা জানানো হয়েছিল। বিসিবিও সেই সরকারি নির্দেশনা অনুসরণ করে।

আরও পড়ুন

ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন (১৫ সেপ্টেম্বর ২০২৬)

আজ টিভিতে যেসব খেলা দেখবেন (১৪ সেপ্টেম্বর ২০২৬)

লেভান্তেকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল বার্সেলোনা

তবে তদন্ত কমিটি সরাসরি কাউকে দোষারোপ না করে ভবিষ্যতের জন্য কয়েকটি সুপারিশ করেছে। এর মধ্যে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখা এবং বিসিবিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও স্বাধীনতা দেওয়ার বিষয়টি রয়েছে।

এমএম/

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • উপদেষ্টা
  • আসিফ নজরুল
এ সম্পর্কিত আরও খবর
নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলবে: উপদেষ্টা ডা. জাহেদ
শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলবে: উপদেষ্টা ডা. জাহেদ
ড. ইউনূসকে হয়রানি ও হুমকির নিন্দা জানালেন সাবেক ১২ উপদেষ্টা
ড. ইউনূসকে হয়রানি ও হুমকির নিন্দা জানালেন সাবেক ১২ উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X