দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।
এরপর ১, ৩ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ইস্ট লন্ডন, গকেবেরা ও কেপটাউনে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর কিম্বারলিতে। বাকি দুটি ম্যাচ ১২ ও ১৩ ডিসেম্বর বেনোনি ও সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত হওয়ায় সিরিজটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। একই চক্রে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও আরও ছয়টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।
এমএস/