দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপার এইটের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ গড়ে তোলে আফ্রিকা।
রোববার ২২ ফেব্রুয়ারি টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরাহর বলে লাইন মিস করে বোল্ড হন কুইন্টন ডি কক। ৭ বলে ৬ রান করে দলীয় ১০ রানে ফেরেন তিনি।
পরের ওভারে আর্শদীপ সিং ফেরান এইডেন মার্করামকে। ৭ বলে ৪ রান করে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন তিনি। এরপর আবারও আঘাত হানেন বুমরাহ। ৭ বলে ৭ রান করা রায়ান রিকেলটন শিভম দুবের হাতে ক্যাচ তুলে দিলে ২০ রানেই তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
চাপের মুখে ইনিংস গড়ার দায়িত্ব নেন ডেভিড মিলার। তাকে দারুণ সঙ্গ দেন ডেওয়াল্ড ব্রেভিস। দুজনে মিলে ৫০ বলে ৯৭ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে শিভম দুবের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে ২৯ বলে ৪৫ রান করে ফেরেন ব্রেভিস।
জুটি ভাঙার পরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান মিলার। তবে ৩৫ বলে ৬৩ রান করে ভরুন চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন তিনি। তার ইনিংসে ছিল নিয়ন্ত্রিত আগ্রাসন।
মার্কো জেনসেন ও কর্বিন বোশ দ্রুত বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে রান বাড়ান ত্রিস্তান স্টাবস। ৩ ছক্কা ও ১ চারে ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৩টি, আর্শদীপ সিং ২টি এবং ভরুন চক্রবর্তী ও শিভম দুবে নেন ১টি করে উইকেট।
এমএস/