দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংজুতে আসর শুরু হয়ে শেষ হবার কথা ৮ অক্টোবর।
তার আগে একে একে সূচী জানানো হচ্ছে ডিসিপ্লিনগুলোর। ফুটবল ডিসিপ্লিনে ছেলেদের বিভাগের সূচী জানানো হয়েছে, যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।
যদিও ছেলেদের তুলনায় কিছুটা সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ফুটবল ডিসিপ্লিনের ছেলে ও মেয়ে বিভাগের ড্র অনুষ্ঠিত হয়।
ছেলেদের বিভাগে অংশ নিচ্ছে ২৩ দল। সূচী অনুযায়ী ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে চীন, ভারত ও মিয়ানমার। ছয় গ্রুপের পাঁচটিতে ৪টি করে দল থাকলেও ‘ডি’ গ্রুপে রয়েছে তিনটি দল- জাপান, ফিলিস্তিন ও কাতার।
ছয় গ্রুপের সেরা ও রানার্সআপ এবং তৃতীয় স্থানে থাকা সেরা চার দল উঠবে শেষ ষোলো’র লড়াইয়ে।
অন্যদিকে মেয়েদের বিভাগের দলের সংখ্যা ১৭টি হওয়ায় দুই গ্রুপে খেলবে ৪টি করে দল আর বাকি তিন গ্রুপ করা হয়েছে ৩টি করে দল। বাংলাদেশের সঙ্গে ‘ডি’ গ্রুপে রয়েছে জাপান, ভিয়েতনাম ও নেপাল।
এমআর/