দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের অন্যতম ক্রীড়াবিদ ও বাংলাদেশ ফুটবলের প্রধান কাজী সালাউদ্দিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি হৃদযন্ত্রের সমস্যা অনুভব করলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
গত চার দিন ধরে তিনি নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছেন হাসপাতালে। এনজিওগ্রাম করানো হলে সালাউদ্দিনের হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে বলে জানা গেছে। এরজন্য চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। ফুটবল ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে সালাউদ্দিনের পরিবার।
সালাউদ্দিনের বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে নিয়ে সার্জারি করানোটা ঝুঁকি মানছেন চিকিৎসকরা। সার্জারি খুবই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বলেই দেশে সার্জারি করা হবে।
প্রায় ৭০ বছর বয়সী সালাউদ্দিন বেশ লম্বা সময় ধরেই বাফুফে'র সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বাফুফের পাশাপাশি সাফের সভাপতিত্ব ছাড়াও নিজের ব্যবসায়িক কর্মকাণ্ড ও পারিবারিক অনেক বিষয়ে বেশ ব্যস্ত থাকেন তিনি।
এমআর/