দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা আরও এক বছর থাকছেন দায়িত্বে। তার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তি ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই স্প্যানিশের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাফুফে।
বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাবরেরার চুক্তির মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা হয়েছে।
জানা গেছে, এর আগেই চুক্তি নবায়নের জন্য তিনি একটি শর্ত দিয়েছিলেন। তিনি নাকি বেতন চেয়েছিলেন আগের চেয়ে দ্বিগুণ! সেটি মাসিক ১৫ হাজার ডলারের মতো। সদ্য পুরনো চুক্তি অনুযায়ী তিনি ৮ হাজার ডলার পেতেন। এছাড়া আবাসনসহ অন্য সুবিধা তো আছেই। তবে চুক্তি নবায়ন করা হলেও বেতনের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে।
২০২১ সালে বাংলাদেশ জাতীয় ফুটবলে দলের কোচ হয়ে এসেছিলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে প্রথম দফায় সফল হতে পারেননি তিনি। তার অধীনে প্রথম দফায় মোট ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে জয় মাত্র একটিতে, ড্র দুটি এবং বাকি পাঁচটিতে হার।
দায়িত্বের দ্বিতীয় বছরে কাবরেরার পারফরম্যান্সে খুশি বাফুফে। এসময় তার অধীনে ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৫টি জয়ের বিপরীতে হার ৪টি এবং বাকি ৪টিতে ড্র। এসময়ে শক্তিশালী লেবানন, আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র, মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। তাই এই স্প্যানিশের চুক্তি নবায়ন করেছেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
মেয়াদের দ্বিতীয় বছর কাবরেরার অধীনে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। তার অধীনে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠেছে দলটি।
টি