দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এইচএসসি পাস করলেন তিন নারী ফুটবলারবাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্যাম্পের চার নারী ফুটবলার এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে পাস করেছেন তিনজন এবং ফেল করেছেন একজন।
রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, বিকেএসপি থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৩.৫০ পেয়ে পাস করেছেন নাসরিন আক্তার, জিপিএ ৩.২৫ পেয়ে পাস করেছেন আকলিমা খাতুন। ময়মনসিংহের একটি কলেজ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৩.১৭ পেয়ে পাস করেছেন আইরিন খাতুন। পাস করতে পারেননি হালিমা আক্তার। হালিমা পরীক্ষা দিয়েছিলেন ময়মনসিংহের একটি কলেজ থেকে।
পাস করা তিনজন এখন বাফুফে ভবনে সিনিয়র দলের ক্যাম্পে আছেন। এর মধ্যে আকলিমা সিনিয়র দলের জার্সিতে একটি ম্যাচ খেলেছেন।
এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
টি