দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনকে ওপেন হার্ট সার্জারির জন্য অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। হৃদরোগে আক্রান্ত সালাউদ্দিনের হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় ওপেন হার্ট সার্জারি প্রয়োজন পড়ে।
ঢাকার একটি হাসপাতালে দশ দিনের বেশি চিকিৎসাধীন রেখে রক্ত চাপ, কাশি নিয়ন্ত্রণে এনে আজ বৃহস্পতিবার সকালে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে সালাউদ্দিনকে।
আজ সকাল সাড়ে সাতটার দিকে বাফুফে সভাপতিকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ সময় ফেডারেশন ও পরিবারের পক্ষ থেকে জানা যায় নয়টার দিকে অ্যানেস্থিসিয়া দিয়ে অপারেশন শুরুর হয়। এই অস্ত্রোপচার বেশ কয়েক ঘণ্টা লেগে যাতে পারে বলেও জানা গেছে।
গত ১৬ ডিসেম্বর বাফুফেতে এসে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নাম ফলক উন্মোচন করে বাসায় ফেরার পর অসুস্থতা অনুভব করেন। এরপর দ্রুত হাসপাতালে নিলে হৃদযন্ত্রে নানা পরীক্ষায় ব্লক ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন। তবে শারীরিক কিছু অসুস্থতার কারণে অস্ত্রোপচারে দেরি হয়।
এমআর/