দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ ঘটে গেল অন্যরকম এক ঘটনা। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের মতোই নাকাল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে খেলা ছাপিয়ে যে দৃশ্য দেখেছে ক্রিকেট বিশ্ব, তাতে যে কারও মন ভালো হয়ে যাবে।
দ্বিতীয় দিনের খেলা চলাকালীন বিরাট কোহলি যখন ব্যাট করছিলেন তখন উইকেটের পেছনে থাকা ক্যারিবীয় উইকেট-রক্ষক জশুয়া ডি সিলভা বিরাট কোহলিকে উদ্দেশ্য করে বলছিলেন, তার মা তার জন্য নয় বিরাটের খেলা দেখতেই মাঠে এসেছেন।
জশুয়া বলতে থাকেন, 'আমার মা খেলা দেখতে এসেছেন কিন্তু আমার জন্য নয়, তোমার জন্য। সত্যি বলছি তিনি আমাকে জানিয়েছেন, আমার খেলা দেখার আগ্রহ তার নেই কেবল তোমার জন্যই এসেছেন।'
জশুয়ার এমন কথা স্টাম্পের মাইকে স্পষ্ট ভেসে আসে টিভি পর্দায়। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিনের খেলা শেষে যখন ভারতীয় দল টিম বাসে তখন জশুয়ার মা দাঁড়িয়ে ছিলেন সেখানে।
এটি দেখে জশুয়া ভারতের টিম বাসে জানালায় নক করলে বেরিয়ে আসেন কোহলি। এরপর জশুয়ার মার সঙ্গে দেখা হয়ে যায় কোহলির। তখন কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। প্রিয় তারকার দেখা পাওয়ার আনন্দে চোখে জলও মুছতে থাকেন তিনি।
জশুয়া পরে বিসিসিআই টিভিকে বলেন, কোহলি তার মার পুরো বছরটা রঙিন করে দিয়েছে। ‘টেস্ট শুরুর কয়েকদিন আগেই আমার মা বলছিলেন উনি বিরাট কোহলির খেলা দেখতে চান, আমার নয়। আমি ভেবেছি এটা আমি বলি তাকে। যখন সে আজ বাসের দিকে ছিল আমার মা আমকে দেখাল, "দেখ, ওখানে বিরাট"। আমি পরে বাসের কাঁচে নক করলাম। সে বেরিয়ে আসল। আমার মার সঙ্গে দেখা গেল। এতে আমার মার পুরো বছরটা রঙিন হয়ে গেছে।’