দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগে থেকেই শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। শেষ পর্যন্ত সেটিই হলো। বৃষ্টির কারণে পণ্ড হয়েছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
ডারবানের কিংসমিডে বাংলাদেশ সময় রোববার রাত ৮ টায় খেলা শুরুর কথা ছিল। তবে ম্যাচ শুরুর বেশ কিছুক্ষণ আগে আগে থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
যে কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। খেলা শুরুর জন্য অপেক্ষা করা হয় প্রায় দুই ঘণ্টা। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে ভারত ও দক্ষিণ আফ্রিকার সূচিতে আছে মাত্র ৬টি করে ম্যাচ। এর মধ্যে বাতিল হলো একটি ম্যাচ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, গেবেখার (পূর্বের পোর্ট এলিজাবেথ) সেন্ট জর্জেস পার্কে।
এমআর/এম