দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। তবে মঙ্গলবার রাতে বৃষ্টির পর ভারতের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন প্রোটিয়া ওপেনার রেজা হ্যান্ড্রিক্স। শেষ পর্যন্ত এই প্রোটিয়া ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হেরে যায় ভারত।
ম্যাচ শুরুর আগে থেকেই ছিল বৃষ্টি। তাই তো ম্যাচের বেশির ভাগ সময় কভারে ঢাকা ছিল উইকেট। এদিন গেবেখা'র সেন্ট জর্জ পার্কে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা।
১৯.৩ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে মার্কো ইয়ানসেনের করা প্রথম ওভারের তৃতীয় বলেই যশস্বী জিসওয়ালের (০) উইকেট হারায় ভারত। পরের ওভারে লিজার্ড উইলিয়ামসের বলে লেগ বিফোর হন শুভমান গিল (০)।
মাত্র ৬ রান ২ উইকেট হারিয়ে ফেলার পর তিলক বর্মার ও সূর্যকুমার যাদবের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। তিলক ২৬ রানে ফিরলেও ফিফটি করে (৫৬) যাদব ফিরেন সাজঘরে।
এরপর রিঙ্কু সিং খেলেন ৩৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮০ রান করে ভারত। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জেরার্ল্ড কোয়েটজে।
এরপর আবার বৃষ্টি নামলে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে, এতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫২ রান। তাড়া করতে নেমে শুরু থেকেই চড়াও হন রেজা হ্যান্ড্রিক্স। একের পর এক বাউন্ডারিতে এগিয়ে নেন দলকে।
আরেক ওপেনার ম্যাথু ব্রিটজকি ১৬ (৭) রানে ফিরলে অধিনায়ক এইডেন মার্করাম এসে করেন ১৭ বলে ৩০ রান। রেজা খেলেন ২৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৪৯ রানের ইনিংস।
হ্যানরিখ ক্লাসেন ৭ রান করে ফিরলেও ডেভিড মিলারের ১৭ রান আর শেষ দিকে ত্রিশান স্টাবসের ১৪ ও এন্ডিল পিলকাওয়ের ১০ রান ভর করে ১ ওভার ১ বল আগে ৫ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
ভারতের পক্ষে ২টি উইকেট নেন মুকেশ কুমার। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
এমআর/