দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে বহুবার খেলতে এসেছেন জিম্বাবুয়ের অল-রাউন্ডার সিকান্দার রাজা। দেশের হয়ে কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে বাংলাদেশে খেলার সুবাধে এদেশের ক্রিকেটারদের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে সিকান্দার রাজার। এবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাধে রাজার দেখা হচ্ছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে। জিম্বাবুয়েতে শুরু হচ্ছে জিম-আফ্রো টি-টেন লিগ। সেখানে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। একই দলে অধিনায়ক হিসেবে খেলবেন সিকান্দার রাজা।
তাই তো দুজনের দেখা হয়ে গেছে আবারও। তাসকিনের দেখা পেয়ে উচ্ছ্বসিত দলটির অধিনায়ক সিকান্দার রাজা। ফেসবুকে তাসকিনের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘যারা জানতে চাচ্ছেন তাসকিন আহমেদ কোথায়, তাদেরকে বলছি, এই যে সে।’
ইংরেজি অক্ষরে বাংলা ভাষায় (বাংলিশ) সিকান্দার লিখেছেন, ‘আমার বন্ধু তাসকিন।’
জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সিকান্দার রাজা। সদ্য সমাপ্ত বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও জ্বলে উঠছেন তিনি। যদিও দলকে বিশ্বকাপের মূল পর্বে উঠাতে ব্যর্থ হয়েছেন সিকান্দার। অন্যদিকে বাংলাদেশের জার্সিতে সময়টা বেশ ভালো যাচ্ছে পেসার তাসকিন আহমেদেরও।
টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নিচ্ছে। হারারেতে আজ উদ্বোধনী দিনে হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনদের বুলাওয়ে ব্রেভস। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচ শুরুর আগে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। সবগুলো ম্যাচই হারারেতে অনুষ্ঠিত হবে।