দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুধুমাত্র বিশ্বকাপটাই জেতা হলো না ৩৮ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রোনালদোর রয়েছে সর্বাধিক গোলের বিশ্ব রেকর্ডও। জিতেছেন ইউরো কাপ। এত অর্জনের পরও নিজেকে ‘প্রমাণ করার’ চ্যালেঞ্জ দেখছেন পর্তুগীজ সুপার স্টার।
ইউরোপের শীর্ষ লিগ খেলা রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন। তবে তিনি জানিয়েছেন ২০২৪ সালের ইউরো কাপে খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।
আন্তর্জাতিক ফুটবল নিয়ে পরিকল্পনার বিষয়ে রোনালদো জানিয়েছেন, ‘আমি সব সময় নিজেকে প্রমাণ করতে চাই। যখন আমাদের কিছু প্রমাণ করার থাকে না, তখন ধরে নিতে হবে যে আমাদের জীবনের প্রাণ ফুরিয়ে যাচ্ছে। প্রতিবছরই সেজন্য আমার কিছু না কিছু প্রমাণের থাকে।’
রোনালদো জানিয়েছেন এখনও তিনি খেলাটা শতভাগ উপভোগ করছেন এবং এগিয়ে যেতে চান। ‘আমার বয়স সাড়ে ৩৮ বছর। আমি মনে করি, এখনও দারুণ কাজ করে যাচ্ছি আমি। যেমন- গোল করা, গোলে সহায়তা দেওয়া, দলে ডাক পাওয়ার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, ভালো বাছাইপর্ব পার করা, ইউরো কাপের লড়াই ভালো যাওয়া। গত ২১ বছর ধরে যা করেছি, তা এখনও করে যাচ্ছি। আমি এখনও দলের জন্য দরকারি। সেজন্য আমি খেলাটা উপভোগ করে যেতে চাই।’