দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি প্রো লিগের এক ম্যাচ আগেই আল ফাতেহর বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন। পর্তুগীজ এই তারকার সামনে সুযোগ ছিল আল শাবাবের বিপক্ষে হ্যাট্রিক করার। কিন্তু পেনাল্টির সুযোগ পেয়েও ছেড়ে দেন সতীর্থ ঘারিবের কাছে, কিন্তু গোল করতে পারেননি। ওই পেনাল্টি করলে ক্যারিয়ারে ৮৫০তম গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলতে পারতেন রোনালদো।
আল শাবাবের বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ১২ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর থাকা আল শাবাবের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেয় রেফারি।
পেনাল্টিতে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। এরপর ২০ মিনিটের সময় কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা। তবে ভিএআর দেখে গোল বাতিলের ঘোষণা দেন রেফারি।
এরপর ৩৬ মিনিটে রোনালদোকে ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবারও সফল স্পট কিক থেকে গোল করে ২-০ গোলর লিড এনে দেন রোনালদো। এর দুই মিনিট পর রোনালদোর অ্যাসিস্ট থেকে সাদিও পান জালের দেখা।
দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটের মাথায় আল শাবাবের বানেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দল পরিণত হয় দশ জনে। এরপর ঠিক দুই মিনিট পরেই গোল করে ৪-০ করেন সুলতান আল ঘানাম।
চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে উঠে আসলো আল নাসর।
এমআর/