দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন বিপিএল মৌসুমকে সামনে রেখে ব্যাটার সাইফ হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা সাইফ ১৩ ম্যাচে ৩০৬ রান করেছিলেন ১১৯.০৬ স্ট্রাইকরেটে।
টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এ বছর টি-টোয়েন্টিতেই সবচেয়ে বেশি আলো কেড়েছেন সাইফ। চলতি বছরে জাতীয় দলের হয়ে তিনি ১২ ইনিংসে করেছেন ৩৪৪ রান, স্ট্রাইকরেট ১৩১.৮০। এর মধ্যে ছক্কা মেরেছেন ২৭টি, অর্থাৎ ১৬২ রান এসেছে শুধু ছক্কার মাধ্যমে।
টি-টোয়েন্টিতে এ বছর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন— তানজিদ তামিমের (২৪ ইনিংসে ৩৮ ছক্কা) ও পারভেজ ইমনের (২০ ইনিংসে ২৯ ছক্কা) পরেই অবস্থান তাঁর।
ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র জানায়, সাইফের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন হয়েছে। এর আগে তারা একইভাবে চুক্তিবদ্ধ করেছে পেসার তাসকিন আহমেদকে। সরাসরি সাইনিংয়ে তিনজন খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে দলের, ফলে ঢাকার হাতে এখনো এক জনকে নেওয়ার সুযোগ আছে।
বিপিএলের ১২তম আসর শুরু হবে ১৯ ডিসেম্বর এবং শেষ হবে ১৬ জানুয়ারি। এবারের আসরে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। নতুন মৌসুমে কিছু দলের নামেও পরিবর্তন এসেছে— চট্টগ্রাম কিংস এখন চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, আর সিলেটের নাম রাখা হয়েছে সিলেট টাইটান্স।
এমএস/