দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভূতপূর্ব কীর্তি গড়েছেন পাকিস্তানি ক্রিকেটার আব্বাস আফ্রিদি। বোলার হয়েও হংকং সিক্সেসের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ৬ বলে ৬ ছক্কা মেরেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) ডানহাতি এই ব্যাটার কুয়েতের বোলার ইয়াসিন প্যাটেলের করা ওভারে এই কীর্তি গড়েন।
ইতিহাস গড়ার দিনে মোট ১২ বল খেলে আব্বাস ৫৫ রান সংগ্রহ করেন। তার এই ইনিংসে পাকিস্তান ৬ ওভারে ১২৩ রান তাড়া করে ম্যাচ জেতে।
প্রথমে ব্যাট করে কুয়েত ৬ ওভারে ১২৩ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ৪০ রান করে মিট ভাবসার। জয়ের জন্য পাকিস্তানকে শেষ বল পর্যন্ত খেলতে হয়।
২৪ বছর বয়সী আব্বাস আফ্রিদি পাকিস্তানের হয়ে ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়।
পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত একটি করে উইকেট নিয়েছেন। বোলিংয়ের পর ব্যাট হাতেও দলটিকে পথ দেখিয়েছেন অধিনায়ক আব্বাস। আব্বাস আফ্রিদি ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন এবং মোট ১৩৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১১২.৬১ হলেও গড় মাত্র ১২.১৮।
আরএ