দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ।
অলি পোপের বদলে সহকারী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। আর নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। কাঁধের ইনজুরির কারণে আগস্টে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে খেলতে পারেননি স্টোকস। তবে পুনর্বাসন শেষে অ্যাশেজে শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে আশাবাদী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দলে ফিরেছেন পেসার মার্ক উড এবং স্পিনার শোয়াইব বশির। হাঁটু ও আঙুলের চোট কাটিয়ে তারা দুজনেই এখন প্রস্তুত অ্যাশেজের জন্য।
ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক, জফরা আর্চার, গাস আটকিনসন, শোয়াইব বশির, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জ্যামি স্মিথ, জশ টাং ও মার্ক উড।
এমএস/