দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। অনুশীলনের সময় চোট পেয়েছেন অধিনায়ক লিটন দাস।
মঙ্গলবার ব্যাটিং অনুশীলনে স্কয়ার কাট করতে গিয়ে কোমরের বাঁ পাশের পেশিতে টান লাগে তার। সঙ্গে সঙ্গে ফিজিও বায়েজিদ উল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিলেও লিটন এরপর আর অনুশীলন চালিয়ে যেতে পারেননি। টিম ম্যানেজমেন্ট এখনও তার ইনজুরি নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি।
আগামীকাল (বুধবার) ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে লিটনের চোটে দুশ্চিন্তা বাড়ছে টাইগার শিবিরে।
এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচে ২৯.৭৫ গড়ে ১১৯ রান করেছেন আলিটন। তার অনুপস্থিতি হলে সেটি দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
এমএস/