দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে হারের পর রসিক ভঙ্গিতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
জেলে বন্দি ইমরানের বোন আলিমা খান সোমবার সাংবাদিকদের জানান, ভাইকে পাকিস্তানের টানা হারের খবর দিলে তিনি মজার ছলে বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে আর্মি চিফ জেনারেল আসিম মুনির আর পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ওপেনার হয়ে নামুক। আম্পায়ার হোক সাবেক প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা আর প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকুক ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগার।’
ইমরান অভিযোগ করেন, মোহসিন নাকভি তার ‘অযোগ্যতা ও স্বজনপ্রীতির মাধ্যমে’ পাকিস্তানি ক্রিকেটকে ধ্বংস করেছেন। একই সঙ্গে সেনাপ্রধান আসিম মুনিরকেও তিনি অভিযুক্ত করেন যে, ২০২৪ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিচারপতি কাজী ফায়েজ ঈসা ও নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে ব্যবহার করে তার দল পিটিআই-এর ম্যান্ডেট কেড়ে নেওয়া হয়েছে।
৭২ বছর বয়সী ইমরান খান পাকিস্তানকে ১৯৯২ সালে দেশের প্রথম ও একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতান। একাধিক মামলায় তিনি ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন।
এমএস/