দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পেশাদার ফুটবলে ১৮ বছরের দীর্ঘ পথচলার অবসান ঘটালেন জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরোম বোয়েটেং। জাতীয় দলের জার্সিতে অনেক আগেই শেষ হয়েছে তাঁর অধ্যায়, এবার ক্লাব ফুটবলেও টানলেন ইতি।
৩৭ বছর বয়সী এই সেন্টারব্যাককে জার্মান জাতীয় দলে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে। ক্লাব ক্যারিয়ারে সর্বশেষ খেলেছেন অস্ট্রিয়ার লাস্ক লিন্সে। যদিও ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল তাঁর সঙ্গে, গত ১৯ আগস্ট পারস্পরিক সমঝোতায় সেই সম্পর্কের ইতি ঘটে। ঠিক এক মাস পর ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে জানালেন অবসরের ঘোষণা।
বোয়েটেং বলেন, তিনি কোনো বাধ্যবাধকতার কারণে নয়, বরং মন থেকে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষায়, ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। এখন সামনে তাকানোর সময় এসেছে। পরিবার, সন্তান, সমর্থক ও যারা আমাকে এগিয়ে নিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।
ক্যারিয়ারের সেরা সময় কেটেছে বায়ার্ন মিউনিখে। ২০১১ সালে ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্নে যোগ দিয়ে টানা ১০ মৌসুম খেলেন জার্মান জায়ান্টদের হয়ে। ২০২১ সালে বায়ার্ন ছাড়ার পর দুই মৌসুম কাটান ফরাসি ক্লাব লিওঁতে। এরপর ইতালির সালেরনিতানা হয়ে যোগ দেন লাস্কে।
জার্মান জাতীয় দলের হয়ে ৭৬ ম্যাচ খেলেছেন বোয়েটেং। ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সাতটি ক্লাবে খেললেও বিশ্ব ফুটবলে তাঁর পরিচয় সবচেয়ে বেশি বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার হিসেবেই থেকে যাবে।
জে আই