দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এশিয়া কাপে অংশ নেওয়া পেসার ফজলহক ফারুকি ও দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতকে বাদ দিয়ে বাংলাদেশ-বিরুদ্ধ দ্বিপাক্ষিক সিরিজের দল ঘোষণা করেছে। সিরিজটি ২ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে।
দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসার বশির আহমেদ। ধারণা করা হচ্ছে, তার মাধ্যমে ফারুকির অভাব পূরণ করতে চায় আফগানিস্তান। এছাড়াও, ১৮ বছর বয়সী ব্যাটসম্যান ওয়াফিউল্লাহ তারাখিলকেও প্রথমবার টি-টোয়েন্টি দলে স্থান দেওয়া হয়েছে। ঘরোয়া শপাগিজা ক্রিকেট লিগে ওয়াফিউল্লাহ ৩৭.২৫ গড়ে রান করেছেন এবং ১৫৫.২০ স্ট্রাইকরেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন।
যদিও তারাখিল ও পেসার আব্দুল্লাহ আহমাদজাই এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন রিজার্ভ ক্রিকেটারের তালিকায়। এবার আহমাদজাই বাংলাদেশ সিরিজের উভয় স্কোয়াডেই আছেন। এ ছাড়া, ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে রিজার্ভ হিসেবে আছেন স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগান সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর থেকে। ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।
টি-টোয়েন্টি: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ : আল্লাহ গাজানফার ও রহমত শাহ।
ওয়ানডে: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি। রিজার্ভ : বিলাল সামি ও ফরিদুন দাউদজাই।
জে আই