দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রিমিয়ার লিগে সমালোচনার মুখে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়ে আমোরিম কিছুটা চাপ কমাতে সক্ষম হয়েছেন।
ম্যাচের শুরুতেই চেলসির জন্য বড় ধাক্কা আসে, মাত্র ৫ মিনিটের মাথায় তাদের গোলরক্ষক রবার্ট সানচেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ইউনাইটেডের হয়ে শততম গোলটি করেন। ৩৭ মিনিটে রিস জেমসের ভুল ক্লিয়ারেন্স থেকে হ্যারি ম্যাগুয়ারের হেডে বল পেয়ে ক্যাসেমিরো ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ক্যাসেমিরো মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও চেলসি শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে চেষ্টা করে। ৮০ মিনিটে ট্রেভো চালোবাহ গোল করে ব্যবধান কমালেও ম্যাচের সমতা আনতে পারেনি ব্লুজরা।
এবারের মৌসুমে এটি ইউনাইটেডের দ্বিতীয় জয়। দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকা আমোরিমের জন্য এই জয় অন্তত সাময়িক স্বস্তি নিয়ে এসেছে।
জে আই/কে