দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে মাশরাফী বিন মর্তুজাকে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে দেখতে চান তামিম ইকবাল। সেই কথা তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন। এরপর মাশরাফীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
তবে মাশরাফী এখনও কোনো কথা দেননি।
বৃহস্পতিবার (৬ জুলাই) হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম। তাকে আজ (শুক্রবার) মাশরাফীর মাধ্যমেই গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। দীর্ঘ আলোচনায় নিজের অবসরের কারণ ও পারিপার্শ্বিকতা ব্যাখ্যা করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের ঘোষণা প্রত্যাহার করেন দেশ সেরা এই ওপেনার।
তামিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, মাশরাফী ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই, মাশরাফী যাবে। মাশরাফী ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দিয়েছেন।
প্রসঙ্গত, মাশরাফী শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের সফলতম ওয়ানডে অধিনায়কই নন, নড়াইল-২ আসনের সংসদ সদস্যও।