দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ আইনি লড়াই শেষে নড়াইল-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু।
মাশরাফী বিন মর্তুজার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ ফয়জুল আমীর লিটু নিজেই।
জানা গেছে, নড়াইল-২ আসনে মাশরাফী বিন মর্তুজা লড়ছেন নৌকা প্রতীক নিয়ে আর তার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু। তিনি লড়বেন ট্রাক প্রতীক নিয়ে।
সৈয়দ ফয়জুল আমীর লিটু লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
এর আগে গত ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছায়ের অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে না পেয়ে উচ্চ আদালতে আপিল করেন তিনি।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে মাশরাফী বিন মর্তুজাসহ সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেবি