দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মর্তুজা বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার ভোট আপনি দেবেন। আমি জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি ভোট চাইতে।
বুধবার (২৭ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলার শাহবাদ ও মুলিয়া ইউনিয়নে গণসংযোগ আর পথসভায় এসব কথা বলেন।
মাশরাফী আরও বলেন, আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন এবং আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন। আমি সব জায়গায় একটা কথা বলেছি ৭ তারিখের পর আমার যে দায়িত্ব আছে আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব।
আমি যদি সংসদ সদস্য হই, আমি অবশ্যই চাইব যে আপনার ভোটটাতেই আমি সংসদ সদস্য নির্বাচিত হই। আমি আপনাদের প্রত্যেকের ভোটেই সংসদ সদস্য হতে চাই বলেও জানান মাশরাফী।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, শাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না, শাহাবাদ ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহামুদুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি