দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে নেত্রকোনা জেলা ছাত্রদল লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার চল্লিশার রাজেন্দ্রপুর এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ উঠান বৈঠক করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি শামসুল হুদা শামীম, তরিকুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য সচিব রাশেদুল ইসলাম জুয়েলসহ অন্যান্যরা।
আলোচানা সভায় বক্তারা বলেন, ঘোষিত তফসিল বাতিল, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের আহ্বান জানান।
জেবি