দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ২০ জুলাই পর্দা উঠবে জিম আফ্রো টি-টেন লিগ। এবারই প্রথম এমন লিগের আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে ও আফ্রিকান ক্রিকেট। এর আগে সোমবার (০৩ জুলাই) অনুষ্ঠিত হয় প্লেয়ার ড্রাফট। ড্রাফট থেকে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস।
তাসকিনকে ড্রাফটে থেকে দলে নেয়া হলেও বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সরাসরি দলে ভিড়িয়েছিল জোবার্গ বাফেলোস।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়াও অন্যান্য লিগে সুযোগ পেলেও জাতীয় দলের স্বার্থে খেলা হয়নি তাসকিনের। তবে এবার ওই সময়টায় ফাঁকা রয়েছে বলে খেলার কথা জানিয়েছে এই পেসার। এ নিয়ে তাসকিন বলেছেন, ‘যেহেতু এই সময়টা আমি ফ্রি আছি তাই এই লিগে খেলতে যাবো ইনশাআল্লাহ।’
ইতোমধ্যে অনাপত্তিপত্র নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সে কথা বলেছেন তাসকিন। দ্রুতই তিনি আবেদন করবেন বলেও জানিয়েছেন এই পেসার।
এ নিয়ে ক্রিকেট অপারেশন্স থেকে জানানো হয়েছে, তাসকিন অনাপত্তিপত্র নিয়ে ইতোমধ্যে কথা বলেছেন। ইতোমধ্যে তাকে আবেদন করতে বলা হয়েছে। বিষয়টি দেখবেন বোর্ড প্রেসিডেন্ট এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জিম আফ্রো টি-টেন লিগে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- হারারে হারিকেন্স, জোবার্গ বাফেলোস, ডারবান কালান্দার্স, বুলাওয়ে ব্রেভস ও কেপ টাউন স্যাম্প আর্মি।
২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি লিগটি।