দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে হারের পরই শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছে জামাল ভুঁইয়ারা। এই ম্যাচটা হারলেই আসর থেকে বাদ পড়বে লাল-সবুজরা। তাই তো বাংলাদেশের জন্য ম্যাচটি অলিখিত ফাইনাল।
এমন এমন সমীকরণে ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ১৭ মিনিটে গোল করেন মালদ্বীপের হামজা মোহামেদ।
শুরুতে গোল হজম করলেও প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে গোল শোধ করে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে গোল করেন বাংলাদেশের রাকিব হোসাইন।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুই দলের মুহুর্মুহু আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে সুযোগটা ঠিকঠাক আদায় করে বাংলাদেশ। ডিফেন্ডার তারিক কাজীর গোলে লিড নেয় বাংলাদেশ।
ম্যাচের ৬৭ মিনিটের মাথায় গোল করেছেন প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার। লেবাননের বিপক্ষে ভুল করেছিলেন তারিক। মালদ্বীপের বিপক্ষে দিলেন প্রতিদান।
২-১ গোলে এগিয়ে গেলেও বারবার ড্রয়ের সম্ভাবনা জাগিয়েছিল মালদ্বীপ। তবে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে (৯০) ডি বক্সের জটলা কাটিয়ে দুর্দান্ত গোল করেন শেখ মোরসালিন।
ম্যাচে অতিরিক্ত ৬ মিনিট দেয়া হলেও গোল শোধ করতে ব্যর্থ হয় মালদ্বীপ। তাতে ৩-১ গোলের জয়ে ৩ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।