দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হার দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের আসর শুরু করল বাংলাদেশ। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে আজ আমন্ত্রিত দল লেবাননের মুখোমুখি হয় জামাল ভুঁইয়ারা। র্যাংকিংয়ে বাংলাদেশের থেকে একশ র্যাংক এগিয়ে থাকা লেবাননকে বেশ চেপে রাখলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি ড্র করা।
বেঙ্গালুরুর শ্রী কান্তরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ডিফেন্স ধরে খেলে বাংলাদেশ। প্রথমার্ধে লেবাননের বেশ কিছু আক্রমণের বদলে বাংলাদেশও আক্রমণ চালায়। তবে গোল করতে পারেনি কোনও দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দুই দুল সমান ভাবে আক্রমণ চালায়। যদিও সেটি ধরে রাখতে পারেনি কাবরেরার শিষ্যরা। ম্যাচের ৮০ মিনিটের মাথায় ডান প্রান্ত দিয়ে আক্রমণ করে গোল করেন সাত নম্বর জার্সি পরিহিত হাসান মাতৌক।
এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় লেবানিজরা। সেটার সুফল আসতেও বেশি দেরি হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটের মাথায় খালিল বাধারের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লেবানন।